পটুয়াখালীতে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হাসানুজ্জামান বাবু ওরফে হাসান (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টায় শহরের কলেজ রোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাসান পটুয়াখালী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, রাত সাড়ে ৭টায় মোটরসাইকেল যোগে হাসান সদরের দিকে যাওয়ার পথে কলেজ রোর্ড অতিক্রম কালে বাধঘাট গামী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী হাসান (২০) কে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার উল্লাহ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। শহরের কলেজ রোর্ডের তালতলা এলাকার বাসিন্দা জলিল দারোগার এক মাত্র ছেলে হাসান।
বার্তা বাজার/এস.আর