সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৩ জন ও পাটকলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৭৪ বোতল ফেন্সিডিল, ৮১ পিস ইয়াবা ও ২৯০ গ্রাম গাঁজা।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃকতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বার্তা বাজার/এস.আর