ডেঙ্গু প্রতিরোধে মসিক’র পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মাসিক) ৩৩টি ওয়ার্ডে একযোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিডি ক্লিন-ময়মনসিংহের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।

শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় নগরীর গাঙ্গিনারপাড় মোড়স্থ শাপলা চত্ত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিডি ক্লিন-ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

এর আগে সকালে বিভাগীয় কমিশনের আয়োজনেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে ওই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। এসময় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝিঁ, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বেলায়েত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কে এম গালিভ খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে টিচার্স ট্রেনিং কলেজের ঝোপ-ঝাড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। অভিযানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট-বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর