কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সদস্য মটরসাইকেল দুর্ঘটনায় গুরত্বর আহত

পটুয়াখালীর কলাপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো.মাসুম বিল্লাহ গুরত্বর আহত হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নেয়। অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সাংবাদিক মাসুমের পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাপাড়া থানা সড়কের সামনে এ মটরসাইকেল দুর্ঘটনা ঘটে। তবে সাংবাদিক মাসুম বিল্লাহ গুরত্বর অসুস্থ্য হওয়ায় কিসের সাথে লেগে এ দুর্ঘটনাটি ঘটে তা পরিবারের লোকজন বলতে পারেনি। এদিকে তার সুস্থ্যতা কামনায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব রবিবার আসর নামাজ বাদ রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর