শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরির পরও সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ ইমাজিং দল। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সাত উইকেট হারিয়ে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা ইমাজিং দল।
আজ শনিবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাটিং করে সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৯ রান করে। সাইফের ব্যাট থেকে আসে ১১৭ রান। এ ছাড়া আফিফ করেন ৬৮ রান।
বাংলাদেশের দেওয়া ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করে শ্রীলঙ্কা। কিছুক্ষণ খেলা চলার পর বৃষ্টি হানা দেয়। ঘণ্টা খানেক অপেক্ষার পর বৃষ্টি থামলে বৃষ্টি আইনে লঙ্কানদের সামনে লক্ষ্য দাড়ায় ২৪ ওভারে ১৯৯।
পাথুম নিশাঙ্কার অপরাজিত ৭৮ বলে ১১৫ ও ভানুকার ৩২ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে ২৪ বল আগেই জয় তুলে নেয় সফরকারীরা।
বার্তাবাজার/কেএ