চট্টগ্রামে রোববার হতে শুরু হবে সবুজ মেলা

বন্দর নগরী চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে ২৫ আগস্ট হতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শুরু হতে চলেছে সবুুজ মেলা।

রোববার (২৫ আগস্ট) ১৫ দিনব্যাপী আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

‘তিলোত্তমা চট্টগ্রাম’ নামে একটি সংগঠনের সহযোগিতায় আয়োজিত মেলায় নার্সারি ছাড়াও কুটির শিল্প, মৃৎশিল্প, হারবাল পণ্য, ফাস্ট ফুড ইত্যাদির স্টল থাকবে।

মেলা মঞ্চে প্রতিদিন বিকালে বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য সন্ধ্যায় থাকবে সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর