আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনোদিন কারাগার থেকে বের হতে পারবে না। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ঘরে ফিরে গেছে। তারা নির্বাচন ও আন্দোলন উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা ২১ বছর দেশ শাসন করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা তিলে তিলে ধ্বংস করেছে। ভাবতে ভালো লাগে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশকে অবজ্ঞা করেছে আজ তারা দেশের অর্থনীতির প্রশংসা করছে।

তিনি বলেন, ১৫ আগস্টের মতো এমন নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীতে আর হয়নি। একটি পরিবারের ১০ বছরের শিশুসহ সব সদস্যকে সেই দিন হত্যা করা হয়েছে।

আলোচনা সভায় আরো বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর