সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার এক আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী , উপজেলার সোনাবাড়িয়া গ্রামের লুৎফর গাজীর ছেলে মোঃ মিলন গাজী ও চন্দনপুর গ্রামের আঃ ওহাব মোল্লার ছেলে মোঃ মহিরুল ইসলাম।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, থানার ইন্সপেক্টর তদন্ত মোহাঃ রাজিব হাসান নেতৃত্বে এসআই রাজ কিশোর পাল, এএসআই মোঃ মোস্তাক আহম্মেদসহ সংগীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার সোনাবাড়ীয়া গ্রামস্থ সোনার বাংলা ডিগ্রী কলেজের সামনে হতে মোঃ মিলন গাজীকে ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-২২(৮)১৯ দায়ের করা হয়েছে। অপরদিকে মোঃ মহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাধীন গয়ড়া বাজার হইতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর