গ্রেনেড হামলার ঘাতকদের বিচার দাবীতে পটুয়াখালীতে যুবলীগের মানববন্ধন

২০০৪ ইং সনের ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গ্রেনেড হামলা করে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেয়া দন্ডাদেশ কার্যকর করার দাবীতে জেলা যুবলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

আজ ২৪আগস্ট সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) কাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, শহর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, সাধারন সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মনিরুল ইসলাম লিটন সিকদার ও বর্তমান সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মোঃ সোহেল প্রমুখ।

বক্তারা অবিলম্বে ২০০৪ সালের ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা করে আওয়ামীলীগের নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নেতাকর্মীকে নৃশংস হত্যা ও শত শত নেতা-কর্মীকে আহত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেয়া দন্ডাদেশ কার্যকর করার দাবী জানান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর