মালিঙ্গাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার দল ঘোষণা

সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ক্রিকেটের ঝাকড়া চুলওয়ালা।একদিনে ক্রিকেটে তাকে না দেখা গেলেও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শনিবার (২৪ আগস্ট) ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মধ্যদিয়ে সাতমাস পর টি-টোয়েন্টি ম্যাচে ফিরতে যাচ্ছেন দানুস্কা গুনাথিলকা। এছাড়াও হামিস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে পড়েছেন কুসল পেরেরা।

স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ১ সেপ্টেম্বর। দ্বিতীয়টি তিন সেপ্টেম্বর এবং তৃতীয়টি ছয় সেপ্টেম্বর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পালকেল্লেতে।

শ্রীলঙ্কা স্কোয়াডঃ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়ালা, অভিষেক ফার্ন্দানদো, কুসল জেনিথ পেরেরা, দানুস্কা গুনাথিলকা, কুসল মেন্ডিস, জয়সূরিয়া, ধাসুন সানাকা, হাসারাঙ্গা, অকিলা ধনাঞ্জয়া, লক্ষন সানদাকান, উসরু উদানা, কুসন রাজিদা, লাহিরু কুমারা ও লাহিরু মাদুসানাকা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর