শিরোনাম দেখে ক্রিকেটপ্রেমিদের চোখ কপালে উঠার কথা।কারণ এমনটা কি ভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। ব্যাট হাতে ১৩৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১৫ রানে ৮ উইকেট, এমন অবিস্মরণীয় পারফর্মেন্সই প্রত্যক্ষ করেছে ভারতের কর্ণাটক প্রিমিয়ার লিগ। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেলারি টাস্কার্স ও শিমোগা লায়ন্সের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটিতে এই পারফর্মেন্স উপহার দিয়েছেন টাস্কার্সের অলরাউন্ডার কৃষ্ণাপা গোথাম।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটিও নিজের করে নিতে পারতেন আইপিএলে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা গোথাম। তবে কর্ণাটক প্রিমিয়ার লিগের ম্যাচগুলো আনুষ্ঠানিক টি-টোয়েন্টির স্বীকৃতি না পাওয়ায় আর সেটি হয়নি। ফলে এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটি ধরে রেখেছেন ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে ১৮ রানে ৭ উইকেট নেয়া অফ স্পিনার কলিন অ্যাকারমান।
ভারতীয় ক্রিকেটারের আগে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ রানে ৭ উইকেট শিকার করেন কলিন অ্যাকারমান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। রেকর্ডটা ভেঙে যেতে পারত কালই। কর্নাটক প্রিমিয়ার লিগে ১৫ রানে ৮ উইকেট নিয়েছেন কৃষ্ণাপা গোথাম। তবে গোথামের নামটা রেকর্ড বুকে উঠছে না। কারণ, এই টুর্নামেন্টের ম্যাচগুলো অফিসিয়াল টি-টোয়েন্টির স্বীকৃতি পায়নি।
শিমোগা লায়নসের বিপক্ষে এই ম্যাচটিতে তিন নম্বরে ব্যাট করতে নামেন গোথাম। এরপর ১৩ ছয় এবং ৭ চারের সাহায্যে মাত্র ৫৬ বলে ১৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান গোথাম। তার ঝড়ো ইনিংসের সুবাদে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে বেলারি টাস্কার্স।
এরপর বোলিংয়ে এসে নিজের কারিশমা দেখান অফ স্পিনার গোথাম। ৪ ওভারে মাত্র ৩.৭৫ ইকোনমি রেটে বোলিং করে ধ্বস নামান শিমোগা লায়ন্সের ব্যাটিং লাইন আপে। তার বোলিং ঘূর্ণির সামনে ১৬.৩ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয় লায়ন্সরা।
বার্তাবাজার/এএস