বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন স্ত্রী

শুক্রবার গভীর রাতে আগুন লাগল ক্রিকেটার শান্তাকুমারণ শ্রীশান্তের বাড়িতে। তবে দুর্ঘটনার সময় শ্রীশান্ত বাড়িতে ছিলেন না। পরিবারের লোকেরা অক্ষত আছেন। ২০১১ সালে বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন শ্রীশান্ত।

জানা গেছে রাত দুইটা নাগাদ শ্রীশান্তের কোচির বাড়িতে আগুন লাগে। বাড়ির নিচের তলার হলঘর ও বেডরুম থেকে আগুন বেরোতে দেখা যায়। শ্রীশান্তের স্ত্রী ও দুই সন্তান ছাড়াও দুই চাকর তখন বাড়িতে ছিলেন। খবর দেওয়া হয় দমকলে। তারাই এসে বাড়ির দোতলা থেকে উদ্ধার করেন শ্রীশান্তের পরিবারের লোকজনদের। ঘটনাস্থলে পুলিশও এসেছে। তদন্ত চলছে। কীভাবে আগুন লাগত তা পরিষ্কার নয়।

কিছুদিন আগেই বেটিং কান্ডে শ্রীশান্তের শাস্তি কমিয়ে সাত বছর করে দিয়েছে বিসিসিআইয়ের ওম্বুডসম্যান। আগামী বছরের সেপ্টেম্বর থেকে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন শ্রীশান্ত। ২০১২ সালে আইপিএলে ফিক্সিং কান্ডে জড়িয়ে পড়ায় আজীবন নির্বাসিত করা হয়েছিল শ্রীশান্তকে। শাস্তি উঠে যাওয়ায় পরিবারে ছিল খুশির হাওয়া। কিন্তু এরই মধ্যে তাঁর কোচির বাড়িতে লাগল আগুন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর