১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে আগস্ট শুক্রবার রাতে ১১ টায় মালদ্বীপের রাজধানী মালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালদ্বীপ শাখার আয়োজন করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালদ্বীপ শাখার আহবায়ক জনাব মোহাম্মদ সেলিম ফরাজীর সভাপতিত্বে মোঃ সাইফুল ইসলাম আরজু বাংলাদেশ আওয়ামী যুব লীগ যুগ্ন আহবায়ক মালদীপ শাখা এর সন্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ গাজী সাদেক হোসেন (সাদেক) সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মালদ্বীপ শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব, মোহাম্মদ শাহজালাল শিকদার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মালদ্বীপ শাখা, জনাব মোঃ বিল্লাল হোসেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ যুগ্ন আহবায়ক মালদ্বীপ শাখা, জনাব মোঃ রাসেল আহমেদ সাগর যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালদ্বীপ শাখা, মোহাম্মদ ইকবাল আহমেদ (সাগর) সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালদ্বীপ শাখা জনাব মোঃ নাসির উদ্দিন সদস্য বাংলাদেশ আওয়ামী যুব লীগ মালদ্বীপ শাখা প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি