পুনরায় ইসলাম ধর্মে ফিরলেন কুড়িগ্রামের ৩১ নারী-পুরুষ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ৩১ জন নারী-পুরুষ খ্রিস্ট ধর্ম গ্রহণের পর পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন।জানা যায়, খ্রিস্টান মিশনারীর বিভিন্ন সংস্থার নানা রকম প্রলোভনে তারা খ্রিস্ট ধর্ম দীক্ষিত হয়েছিলেন।

গত বুধবার (২১ আগস্ট) দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন সাবিলুর রাশাদ ক্যাডেট মাদরাসায় এসে তারা আবারো কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন।

সাবিলুর রাশাদ ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ফেরদাউস হাসানের তথ্য মতে, এ ৩১ নারী-পুরুষ সবাই আগে মুসলিম ছিলেন। বিভিন্ন সময় খ্রিস্টান মিশনারী পরিচালিত সংস্থাগুলোর নানা প্রলোভন ও আর্থিক সহায়তায় তারা দলবদ্ধভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল।

খ্রিস্টান হওয়ার পর তাদেরকে পুনরায় মুসলিম হওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা নিজেদের ভুল বুঝতে পেরে সেচ্ছায় পুনরায় ইসলাম গ্রহণ করেছেন বলে জানান হাফেজ ফেরদাউস।
বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর