পাকিস্তান সফরে শ্রীলঙ্কার সূচি চূড়ান্ত

সবাই এরিয়ে গেলেও ফের সেই পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।সে লক্ষ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে।আগামী ২৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ।

৫ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ অক্টোবর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিকতা শেষ করবে শ্রীলঙ্কা।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে করাচিতে আর টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে লাহোরে।

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে একরকম একঘরে হয়ে রয়েছে পাকিস্তান। মাঝে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মতো দল দেশটিতে সফর করলেও বড় কোনো দল আগ্রহ দেখায়নি সেখানে খেলার। তবে ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। যদিও সেই দলটি ছিল খর্বশক্তির।

সিরিজের সূচিঃ

২৭ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে, করাচী

২৯ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, করাচী

২ অক্টোবর- তৃতীয় ওয়ানডে, করাচী

৫ অক্টোবর- প্রথম টি-টোয়েন্টি, লাহোর

৭ অক্টোবর- দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর

৯ অক্টোবর- তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

*সূত্র- পাকিস্তান ক্রিকেট বোর্ড

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর