স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় সুয়াপুর বাজারে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বিএসসি এর সভাপতিত্বে এবং মাহিবুর রহমান (মুন্না)’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আউয়াল রুবেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে যারা পলাতক রয়েছে তাদের দ্রুত ফিরিয়ে আনা হোক এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি নিশ্চিত করা হোক ।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন, সুমন চৌধুরী, সুজন আহমেদ, নাঈম, হিমু, রবিউল, রাহিম প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/কেএ