ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজের পরে আশুলিয়ার কুন্ডলবাগের এলাহী গ্রামীন কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে এবং ইয়ারপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, যুগ্ম-আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের মৃধা প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং আলোচনা শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। সব শেষে গণভোজের দ্বারা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এদিকে, শুক্রবার (২৩ আগস্ট) স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সাভার ইউনিয়নেও এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

বার্তাবাজার/এস.আর