মির্জাপুরে দুর্বৃত্তের আগুনে পুড়িয়ে দেয়া স্বপ্না সরকারের ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের পাহাড়পুর গ্রামে গিয়ে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে ছয় বান্ডেল টিন ও নগদ ৪০ হাজার প্রদান করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুল হক ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ও স্থানীয় কাউন্সিলর আলী আজম খান।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, দুর্বৃত্তের আগুনে নিরীহ পরিবারটির বসত ঘর পুড়ে যাওয়ার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত ২ টার দিকে পৌর সদরের দুর্গাপুর গ্রামের স্বপ্না সরকারের বসতবাড়ির একটি ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করিলে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্তাবাজার/এস.আর