সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২৫০ পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদরে ৯ জন, তালায় ১ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৫ জন ও পাটকেলঘাটা ৩ জনসহ ২৮ জন আসামী। তিনি আরো জানান, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।
বার্তাবাজার/এস.আর