লক্ষ্মীপুরে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সোনা মিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোল যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রধান বক্তা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুপ।
শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী আন্দোলন জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মু. ইব্রাহীম, সেμেটারী মাওলানা মহিউদ্দীন, ছাত্র আন্দোলন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে শুকুনের নজর পড়েছে। দেশ μমেই গভীর সংকটে নিপতিত হচ্ছে। গুম,খুন, ধর্ষন, স্বাভাবিক হয়ে গেছে। দুর্নীতি,দুঃশাসনে জনগন অতিষ্ঠ। সর্বত্র লুটপাট চলছে।ব্যাংক,শেয়ার বাজার,হলমার্ক, সর্বশেষ চামড়া শিল্প তাদের থেকে নিস্তার পায়নি। দেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। প্রিয়া সাহারা দেশের বাহিরে গিয়ে দেশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ দিচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তক চট্রগ্রামের প্রায় ৩০ টি স্কুলে মুসলিম শিশুদেরকে হিন্দুদের প্রসাদ খাওয়ানো ষড়যন্ত্রেরই অংশ।

প্রধান বক্তা বলেন, ১৯৯১ সালের ২৩শে আগস্ট বাংলার ইতিহাসে একটি শুভদিন। সেদিন বাংলার জমিনে নতুন বার্তা নিয়ে উপস্থিত হয়েছে এক নতুন সূর্য। ক্যাডার,সন্ত্রাস, মাদক নির্ভর ছাত্র রাজনীতির কালো ছোবল থেকে এদেশের ছাত্র সমাজকে মুক্তির পথ দেখাতে ইশা ছাত্র আন্দোলন শুরু করেছে তাদের অবিরাম পথযাত্রা। দীর্ঘ ২৮ বছরে ইশা ছাত্র আন্দোলন ক্ষমতা লিপ্সুদের অপব্যাবহার থেকে ছাত্র সমাজকে মুক্ত এবং জাতির ভবিষ্যত নেতৃত্বের জন্য দেশপ্রেমে উদ্ধত্ব একদল তারুণ্য উপহার দিতে সক্ষম হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন সুচনা থেকে পাহাড়সম ধৈর্য্য, সহনশীলতা ও আত্মশুদ্ধি এবং জিহাদ ফি সাবিলিল্লাহ বুকে ধারন করে জ্ঞানার্জনে অগ্রাধিকার দিয়ে ইসলাম দেশ মানবতার জন্য কাজ করে যাচ্ছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলন ছাত্র সহ-সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দীন চিশ্তী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মোফাচ্ছেল খান, অর্থ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, দফতর সম্পাদক মুহাম্মদ ফারবেজ হোসাইনসহ ছাত্র আন্দোল ও ইসলামী আন্দোলন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে সামাদ মোড় থেকে উত্তর তেমুহনী পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর