নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় গোলাকান্দাইল এলাকার শ্রী শ্রী গোপাল জিউর মন্দির থেকে এ র্যালীটি বের হয় ।
ঢাকা-সিলেট মহা সড়কের ভূলতা গোলচত্বর থেকে সাওঘাট এলাকা পর্যন্ত প্রদক্ষিন করে র্যালী । র্যালীতে কয়েক এলাকার হিন্দু ধর্মাবলম্বী শিশু নারীসহ কয়েকশ ভক্তবৃন্দ যোগদান করে। এ সময় উপস্থিত ছিলেন,তাপস কুমার বিশ্বাস,বিনয় চন্দ্র ঘোষ,বাবুল চন্দ্র শীল,শংকর ঘোষ,মিলন সরকার, মন্টু দাশ, নিবাস দাশ, কালীপদ, শরৎ দাশ, শংকর দাশ, পরিমল ঘোষ,তপন কুমার ঘোষ,মনোরঞ্জন দাস প্রমুখ।
র্যালী শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বার্তাবাজার/এস.আর