শুক্রবার সকালে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লীলা পুরুষোত্তম শ্যাম সুন্দর পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী ব্রত উদযাপিত হয়েছে।
ঘাটাইল উপজেলা হিন্দু সংস্কার সমিতি উদ্যোগে হিন্দু মন্দির কমিটি আয়োজিত শান্তি নগর হরি মন্দিরে জন্মাষ্ঠমী উপলক্ষে শ্রী মদ্বভাগবত গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জন্মলীলা,ধর্মীয় পালা কীর্ত্তন পাঠ করেন সোহাষ সরকার, শেষে একটি র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
র্যালিতে অংশ গ্রহন করেন পৌর মেয়র শহিদুজ্জামান খান,মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র নন্দি,সাধারন সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা,হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সাধারন সম্পাদক জিতেন্দ্র চন্দ্র আর্য্যও উপজেলার সকল সনাতন ধর্মালম্বী উপস্থিত ছিলেন ।
বার্তাবাজার/এস.আর