ঢাকার সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং এসম্পর্কিত সচেতনতা বৃদ্ধিকরণে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সদ্য যোগদানকৃত সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে এই বিশেষ অভিযান সম্পন্ন হয়।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা জানান, একটু সচেতন এবং সতর্ক থাকলেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। এজন্য এই রোগ সম্পর্কে জানার পাশাপাশি এর থেকে পরিত্রাণে সম্ভাব্য প্রতিরোধের ব্যাপারেও সকলের জ্ঞান থাকা জরুরী।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত এই বিশেষ অভিযানে ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার সাথে এসময় আরএমও ডাঃ নুসরাত জাহান সাথী উপস্থিত থেকে সরকারী হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন, তাদেরকে ডেঙ্গু প্রতিরোধের উপর পরামর্শ দেন এবং ডেঙ্গু সচেতন বৃদ্ধি করণের বিশেষ অভিযান পরিচালনা করেন।

এছাড়াও সদ্য যোগদান করা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামনে অবৈধ যে সকল গাড়ি ডাম্পিং করা হয়েছে তা উচ্ছেদের জন্য সাভার উপজেলা নিবার্হী অফিসার ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চারপাশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও পরিদর্শন করেন।
বার্তাবাজার/কেএ