শ্যামনগরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে জেলার শ্যামনগর উপজেলার কালীগঞ্জ – শ্যামনগর সড়কের উপর থেকে উক্ত ফেন্সিডিলসহ তাকে আটক করে ডিবি পুলিশের দল।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার উওর ভাড়া সিমলা গ্রামের বাবর আলী খাঁ এর ছেলে মোঃ হযরত আলী (২০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমীর তত্বাবধানে এস.আই (নিঃ) রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এস.আই (নিঃ) মিজানুর রহমান, এ.এস.আই (নিঃ) বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই (নিঃ) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ হযরত আলীকে কালীগঞ্জ টু শ্যামনগর গামী পাকা রাস্তার উপর হতে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর