ফরিদপুরের আলফাডাঙ্গায় বজ্রপাতে হাফিজুর শরিফ নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২আগস্ট) আনুমানিক দুপুর ২টা ৩০মিনিটের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের হঠাৎ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চরকাতলাশুর গ্রামের পাখি মোল্যার পাট খালের পানিতে ধোয়ার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই নিহত হয় হাফিজুর রহমান।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বিল্লাল মোল্যা বার্তা বাজারকে জানান, নিহত হাফিজুর শরিফ ফরিদপুর জেলার সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মো. সিরাজ শরিফের ছেলে।