সিরাজগঞ্জে ডেঙ্গু সচেতনতায় জেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের এস এস রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ক লিফলেট বিতারণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,মুন্সী জাহিদ আলম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,মির্জা মোস্তফা জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ।
এ দিকে সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে গত কয়েক সপ্তাহে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়ালো ৪৯০ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বার্তাবাজার/এস.আর