কেক কেটে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক,জয়যাত্রা টেলিভিশন ও দৈনিক খোলা কাগজ পত্রিকা এবং অনলাইন পরিবর্তন ডটকমের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবিরের ৪২তম জন্ম দিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এই কেক কাটার আয়োজন করা হয়। এ দিকে সাংবাদিক আলমগীর কবিরের ৪২তম জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কর্মরত টেলিভিশন,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
কেক কাটার আয়োজনে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মো.জেহাদুল ইসলাম,সহ-সভাপতি অশোক ব্যানার্জী,সাধারণ সম্পাদক ও এনটিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না,স্থানীয় দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক মো.আব্দুল মজিদ সরকার,
সিনিয়র রিপোর্টার আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সহ-সাধারণ সম্পাদক এইচ এম মোকাদ্দেস,অর্থ সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পদক সোহাগ হাসান জয়,সাহিত্য ও পাঠাগার সম্পাদক আদিত্য রাশেল,প্রচার সম্পাদক রেজাউল করিম,সাংবাদিক শামীম সিরাজী,সুজিৎ সরকার,মো. সোহেল রানা,টিএম এ হাসান,সেরাজুল ইসলাম শিশির,এস এম আব্দুল মান্নান,শাহরিয়ার পারভেজ জিকো,মোছা.মাকসুদা খাতুন ও শুভ উপস্থিত ছিলেন।
এম এ মালেক,সিরাজগঞ্জ