মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি করার দায়ে জেলার পাকুন্দিয়া উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ অফিসের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন এ জরিমানা আদায় করেন।
ইব্রাহীম হোসেন জানান, মির্জাপুর বাজারের জালাল খান স্টোর, অনীল সাহা স্টোর ও রতন স্টোর মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি করে আসছিল। এ খবরে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে প্রত্যককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে। পরে ওই ভেজাল খাদ্যপণ্য জব্দ করে প্ররকাশ্যে ধ্বংস করেন। তিন আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বার্তাবাজার/এস.আর