সাতক্ষীরায় ডেঙ্গু রোগির সংখ্যা বৃদ্ধি

সাতক্ষীরায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯২ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৫২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২০৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ৩৫ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বার্তা বাজারকে জানান, সাতক্ষীরায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাতক্ষীরায় স্থানীয়ভাবে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখা বেশী। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের বর্হিবিভাগের ৬ নং কক্ষে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। তিনি এ সময়, ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করাসহ পানি জাতীয় খাদ্য বেশী খাওয়ার পরামর্শ দেন। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে জেলা ব্যাপী নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর