সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতের আঘাতে মো.ধুইতা সেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ধুইতা সেখ চাঁদপুর গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ছরওয়ার লিটন তথ্য নিশ্চিত করে জানান,দুপুর ৩ টার দিকে তিনি নিজ কৃষি জমিতে আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন এ সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এস.আর