শেরপুর জেলা শহরের বাগরাকসা নূতন বাস টার্মিনালে দুই বাসের চাপায় খোদেজা বেগম (৫০) নামে তিন সন্তানের জননী নিহত হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খোজেদা বেগম ঢাকায় যাওয়ার জন্য নূতন বাস টার্মিনালের সোনার বাংলা কাউন্টার পার্শ্বে বাসে উঠার সময় ওই টার্মিনালে দুই বাসের চাপায় খোজেদা বেগম আহত হয়। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত খোজেদা বেগম শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার জঙ্গলদী গ্রামের খোদেজা বেগম বৃহস্পতিবার দুপুরে শেরপুর থেকে সোনার বাংলা বাস সার্ভিস যোগে ছেলের কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে নূতন বাস টার্মিনালে আসেন। এসময় খোদেজা বেগম বাসে উঠার আগে টার্মিনালে থাকা সোনার বাংলা দুই বাসের চাপায় আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
বার্তাবাজার/এস.আর