ঝিনাইগাতীতে ম্যালেরিয়া নির্মূলে আলোচনা সভা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বেসরকারী সংস্থা র‌্যাসডো’র আয়োজনে ম্যালেরিয়া নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ আগষ্ট বৃহস্পতিবার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যালেরিয়া নির্মূলে গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন, র‌্যাসডো’র উপজেলা ম্যানেজার মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে ম্যালেরিয়া থেকে পরিত্রানের বিষয় সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়। ম্যালেরিয়া থেকে বাঁচতে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে সংস্থার হিসাবরক্ষক নজরুল ইসলাম, ল্যাবরেটরী টেকনিশিয়ান মোঃ আশরাফুল ইসলাম, ওই এলাকার স্বাস্থ্যকর্মী মাহমুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন ।

উক্ত আলোচনা সভায় শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গ্রাম ডাক্তার, ব্যবসায়ী, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর