প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ: বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ সহ পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন সহ প্রিপেইড মিটার বন্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।

গণমাধ্যমকে উত্তেজিত জনতা জানান যে তারা প্রিপেইড মিটার চান না। এসময় তারা প্রিপেইড মিটারের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এই প্রিপেইড মিটার লাগানোর বিপক্ষে তাদের অবস্থান বলেও জানান।

পরে, উত্তজিত জনতা ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা উত্তেজিত জনতার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলে পল্লীবিদ্যুৎ অফিসের পরিস্থিতি শান্ত হয়।

এদিকে মহাসড়কে অবস্থান কর্মসূচী চলাকালে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে মহাসড়কের দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন ধামরাই থানা পুলিশ স্থানীয় জনতার সাথে আলোচনার মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণে আনার প্রায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর