লক্ষ্মীপুরের কমলনগরের অপহরনের তিন দিনেও এখনো হদিস পায়নি কৃষক সুলতান আহম্মেদের ছেলে হুমায়ুনের। অপহৃত হুমায়ূন উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ছেলের সন্ধান চেয়ে কমলনগর অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করেন হুমায়ুনের বাবা সুলতান আহম্মেদ। মামলার আসামীরা হলো একই ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম মাতব্বর, নব নির্বাচিত চেয়ারম্যান আহসান উল্যা হিরন, স্থানীয় ইসমাইল ও আবু তাহের।
মামলার এজহার বলা হয়, বিরোধকৃত বিষয় নিয়ে ভিকটিম হুমায়ূনকে গত ২০ আগষ্ট মঙ্গলবার রাত ১০ টার দিকে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে ভিকটিমকে মামলার ১ নং আসামী কাশেম মাতব্বর থানা থেকে নিজ জিম্মায় নিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছেনা বলে অভিযোগ ভিকটিমের বাবার।
এঘটনায় জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হিরনকে মোবাইল ফোন করে পাওয়া যায়নি।
বার্তাবাজার/এস.আর