সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ ৫’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানার ২ আসামিসহ ৪ জনকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের মোঃ রুহুল বিশ্বাসের ছেলে মোঃ লাভলু বিশ্বাস, জোড়দিয়া গ্রামের মোক্তার আলীর ছেলে মোঃ ডালিম হোসেন, বুধহাটা ( পশ্চিম পাড়া) গ্রামের মোঃ সামছুর গাজীর ছেলে মোঃ কুদ্দুস গাজী ও আনুলিয়া একসোরা গ্রামের মোঃ খোকন ঢালীর ছেলে মোঃ আব্দুল্লাহ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, বুধবার রাতে তাঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৩৫৬/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ লাভলু বিশ্বাসকে, এএসআই (নিঃ) জয়নাল মোল্লা সঙ্গীয় এসআই (নিঃ) পীযূষ কান্তি ঘোষ ও ফোর্স এর সহায়তায় ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ ডালিম হোসেন ও মোঃ কুদ্দুস গাজীকে উপজেলার কুল্যা এলাকা হতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় ২৬(০৮)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে।
আপরদিকে এএসআই (নিঃ) শাহজামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭২/১৮ ও ৫০/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এস.আর