মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতের আঘাতে মঙ্গল চন্দ্র সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী এলাকায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
মৃত মঙ্গল চন্দ্র সরকার মৌহালী এলাকার লাল বিহারী চন্দ্র সরকারের ছেলে। মৌহালী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিনুর রহমার( ছমির), মঙ্গল চন্দ্র সরকারের ছেলে কার্তিক চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কৃষি জমিতে কাজ শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা আরোও জানান, এলাকার প্রতিটি বাড়ির টেলিভিশন,ফ্রিজ, ফ্যান, বিভিন্ন জিনিস পত্র প্রচন্ড বজ্রপাতে নষ্ট হয়ে যায়।
বার্তাবাজার/এস.আর