মাদক ও দেশে চলমান ডেঙ্গু সমস্যা প্রতিরোধ কল্পে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে জেলা আ’লীগের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক।
পরে শহরের এস.এস রোড,ইবি রোড, নবদ্বীপপুল,কালিবাড়ী বাজার,পিটিআই মোড়, সরকারি কলেজ,চৌরাস্তা মোড় ও মুজিব সড়ক সড়ক হয়ে বাজার স্টেশন এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদ,পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রুবেল, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্নাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এস.আর