কুমিল্লার তিতাস উপলোর মাছিমপুর বাজারের চাউলের দোকোনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় জরিত সন্দেহে দুই জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মাছিমপুর বাজারের আনিছ মিয়ার চাউলের দোকানে। দোকান মালিক আনিছ মিয়া জানান রাত আনুমানিক সাড়ে ১১টায় বাজারের নৈশ্য প্রহরী হানিফ ও কানু মিয়া আমার বড় ভাই হাবিবকে ডেকে বলে আনিছের দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাচ্ছে আবু কালাম ও আবু তাহেরসহ আরো ৮/১০জন।
এমন খবর পেয়ে হাবিব ভাই আমাকে খবর দেয় এবং লোকজন নিয়ে এসে আমরা তাদেরকে দাওয়া করি। পরে ডিউটিরত পুলিশ আসলে তাদেরকে সাথে নিয়ে মাছিমপুর উত্তর পাড়ার মৃত নাবু মিয়ার ছেলে মোস্তফা(৪০) ও মৃত কুদ্দুছ মিয়ার ছেলে মো. হোসেন(৫৫)কে আটক করে, পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। পরে দোকানে এসে দেখি ক্যাশে থাকা ১লাখ ৭০হাজার টাকাসহ কয়েক বস্তা চাউল নিয়ে গেছে।
আটক কৃত হোসেনের ছোট ভাই আবুল বাসার বলেন শুক্রবার রাতে হাবিব ও আনিছের সাথে আমাদের বাড়ির আবুল কালাম দের ঝগরা হয়েছে,এ ঘটনায় হাসান বাদী হয়ে ৯জনকে আসামী করে থানায় মামলা করেছে,তারই জের ধরে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বড় ভাইকে ঘর থেকে পুলিশ দিয়ে ধরে এনে বলে ডাকাতি করেছে। বাজারের সভাপতি রেনু ভান্ডারী বলেন রাতে হাবিব আমাকে ডেকে নিয়ে গেছে আমি যেয়ে দেখি দোকানের সাটার ও ক্যাশ বাস্ক ভাঙ্গা,এসময় বাজারের নৈশ্য প্রহরীর নিকট জানতে চাইলে তারা জানান আবু কালামগং চুরি করেছে।
এবিষয়ে তিতাস থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি পুরো পুরি না জেনে কিছু বলা যাবে না। এদিকে এ এস আই ফারুক বলেন, আমি আসমানিয়া কদম তলী সড়কে ডিউটি রত ছিলাম খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং মোস্তফা ও হোসেনকে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসি।
বার্তাবাজার/এস.আর