হাইকোর্টের তিন বিচারপতিকে অব্যাহতি

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে সুপ্রিমকোর্ট। অনিয়মের অভিযোগ ওঠা ওই তিন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সুপ্রিমকোর্টের একাধিক সূত্র।

২২ আগস্ট (বৃহস্পতিবার) সুপ্রিমকোর্টের কার্যতালিকায় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজি রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হকের নাম রাখা হয়নি।

এ বিষয়ে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির তদন্তের বিষয়টি শুনেছি।এটা প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির বিষয়। আপাতত এ বিষয়ে কোন মন্তব্য নয়।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর