সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামিসহ ২ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে আশাশুনি উপজেলার তেঁতুলিয়া ও দেবহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত গোলাম হোসেন মাঝিক এর ছেলে জমাত আলী ও একই এলাকার চিহ্নিত চোর মুর্শিদ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, তাঁর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে মঙ্গলবার রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী সহ সঙ্গীয়ল এএসআই(নিঃ) মোঃ আব্দুল জব্বার ও ফোর্স এর সহায়তায় আশাশুনি উপজেলার তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাজা
প্রাপ্ত আসামী মোঃ জমাত আলীকে এবং অপর আসামী দেবহাটার চিহ্নিত চোর মুর্শিদকে পুলিশ গ্রেফতার করে। তিনি আরো জানান, আটককৃতদের বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এস.আর