তালায় মাদক ব্যবসায়ীসহ আটক ৪

সাতক্ষীরার তালা থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও ৩ গ্রেফতারী পরোয়ানার আসামিকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০০ গ্রাম গাঁজা।

আটককৃতরা হলেন, উপজেলার তেঘরিয়া গ্রামের স্বপ্ন পালের ছেলে রাজু পাল, ঘোনা গ্রামের মোঃ আকবর মোড়লের স্ত্রী শরিফা বেগম, মৃত ওয়াজেদ আলী মোড়লের ছেলে
মোঃ আকবর আলী মোড়ল ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে শেখ সাজ্জাদুর রহমান লাভলু।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল জানান, তাঁর নেতৃত্বে খেশরা পুলিশ ক্যাম্পের এস আই (নিঃ) মোঃ ইসমাল হোসেন, এএসআই (নিঃ) মোঃ কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্সরা মঙ্গলবার রাতে ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে তালা উপজেলার তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন এর উত্তর পাশে পাঁকা রাস্তার রাজু পালের নিকট হইতে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে তালা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এসআই (নিঃ) শাহজাহান কবীর, এএসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলাম, এএসআই (নিঃ) সেলিম রেজা সহ সঙ্গীয় ফোর্সরা নারী ও শিশু নং-২৪২/১৯ এর আসামী শরিফা বেগম, মোঃ আকবর আলী মোড়ল এবং সিসি নং-১৯১/১৬ আসামী শেখ সাজ্জাদুর রহমান লাভলুকে বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর