ধামরাইয়ে যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বাদ মাগরিব এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন (উজ্জ্বল), তুষার আহমেদ (শান্ত), হৃদয় হোসেন, রবিন খান রিজভী, জুবায়ের আহমেদ (অনিক) প্রমুখ।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর