২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে পাকুন্দিয়া সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুজিব চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পাকুন্দিয়া সরকারি কলেজের ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারে আওতায় আসতে হবে। এসময় দোষীদের ফাঁসি দাবি করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ তাহসিনুল হক মনির ছাত্রনেতা পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও অাহব্বায়ক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চরফরাদী ইউনিয়ন শাখা, মোঃ আশরাফুল আলম রনি, ছাত্রনেতা, পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও সাংগঠনিক সম্পাদক সজীব ওয়াজেদ জয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা, ইফতেখার হোসেন রিয়াদ ছাত্রনেতা পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, শারাফাত আলী রনি, হিরা আকন্দ,নওসাদ আহম্মেদ প্রমুখ।
বার্তাবাজার/এস.আর