যশোর মণিরামপুরে জমিজমাকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যাকারী সেই ঘাতক মফুজার ওরুফে মফু গাজী আত্মসমর্পণ করেছেন।বুধবার ২১শে আগস্ট ২০১৯ বেলা ১১ টার দিকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনজুর মোর্শেদের আদালতে তিনি আত্মসমর্পন করেন।
এরপর আদালত মফুকে জেল হাজতে পাঠান।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,খবর পেয়ে আমি আদালতে যাই।কিন্তু আমি পৌঁছানোর আগেই আদালত আসামী মফুকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত ৮ই আগস্ট আপন বড় ভাই মকবুল গাজীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মফু।এরপর থেকে তিনি পলাতক ছিলেন।মফু ও মকবুল গাজী উপজেলার দেবিদাসপুর গ্রামের মৃত মকছেদ গাজীর ছেলে।
বার্তাবাজার/এস.আর