লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর আ‘লীগ,সহযোগী অঙ্গ সংগঠন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের উদ্যোগে বুধবার দুপুরে বাইপাস সড়কে এক বিশাল মানববন্ধন আয়োজন করা হয়।
পৌর আ‘লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা আ‘লীগের র্কাযকরী সদস্য,ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার উপস্থাপনায় মানববন্ধনে ২১ শে আগস্ট হামলাকারীদের দ্রুত ফাঁসীর দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন,যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,জেলা মহিলালীগের সাধারন সম্পাদিক সুরাইয়া আক্তার শিউলী,ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব,মিজানুর রহমান মিজান,উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামসু,যুগ্ন আহবায়ক সাইদুর রহমান মামুন,এস এম মোজাম্মেল হক,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শাখায়াত হোসেন রাজু,ফয়সাল পাটওয়ারি,উপজেলা সেচ্চাসেবকলীগের আহবায়ক সোহেল রানা,যুগ্ন আহবায়ক আলী বাবু,কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল,সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া,আপু মাল সহ প্রমুখ।
বার্তাবাজার/এস.আর