শেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ারীসহ গ্রেফতার-৯

শেরপুর জেলা শহরের পৌর এলাকা ও সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় থেকে ২১ আগস্ট বুধবার ভোরে তিন মাদক ব্যবসায়ী ও একসহযোগিকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। এছাড়াও পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনা কান্দা গ্রামের একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারীকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

ধৃত মাদক ব্যবসায়ীরা হলো পৌরসভার গৃদ্দানারায়ণপুর মহল্লার কমল চন্দ্র পালের ছেলে অমিত পাল (২৭), চক বাজার মহল্লার মজিবুর রহমান খাঁনের ছেলে সজিব খাঁন (৩০), দিলীপ দত্ত’র ছেলে সহযোগি প্রবীর দত্ত (৩৫) ও সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হাসান মিয়া (২২)।

অপরদিকে ধৃত জুয়ারী হলো- সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনা কান্দা গ্রামের চান্দু হাজীর ছেলে ইউসুফ আলী (২৫), জয়নাল আবেদীনের ছেলে মোঃ আলম (২৪), ইউসুফ আলীর ছেলে আব্বাস মিয়া (৩৫), মতৃ নস্কর আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও ইয়াদ আলীর ছেলে মাজেদুল ওরফে কেনা মিয়া (৪২)।

জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ মোখলেসুর রহমানের নির্দেশে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম ও নুরুল হুদা সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার বিকেলে গৃর্দ্দানারায়ণপুর মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অমিত কুমার পালকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। একইদিন বিকেলে চকবাজার মহল্লায় অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ সজিব খাঁন ও তার সহযোগি প্রবীর দত্তকে গ্রেফতার করা হয়।

এছাড়াও বুধবার ভোরে শহরের ডিসি গেট এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ হাসান মিয়া নামে আরেক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

অপরদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনা কান্দা গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউসুফ আলী, মোঃ আলম, আব্বাস মিয়া, সাদ্দাম হোসেন ও মাজেদুল ওরফে কেনা মিয়াকে জুয়া খেলার আসর থেকে ওই পাঁচ জুয়ারীদের গ্রেফতার করে।

এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে এবং জুয়া আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও জুয়ারী গ্রেফতারের বিষয়টি ডিবি’র ওসি মোঃ মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন। ধৃতমাদক ব্যবসায়ী জুয়ারীদের ২১ আগস্ট বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর