সরিষাবাড়ীতে গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে শোক র‌্যালী

জামালপুরের সরিষাবাড়ীতে ২১শে আগষ্টের খুনীদের ক্ষমা নেই, অন্ধ অপশক্তি চায় রক্তের বৈভর-তবুও মরনজয়ী জীবন মানে না পরাজয়- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে শোক র‌্যালী করেছে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার সকাল ১০টার দিকে শহরের প্রধান সড়ক র‌্যালী সহকারে প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন নেতা-কর্মীরা।

এ দিকে শোক র‌্যালীর পূর্বে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে গ্রনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয় ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা সহ শহীদদের শ্রদ্ধাভরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ লতিফ, যুগ্ন সম্পাদক এম এ গনি, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জোহুরা লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা সাখায়াত আলম মুকুল প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-র্কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর