পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ূ সহিষ্ণু ব্যবসা ও উন্নয়নের সম্ভাবনা চিহ্নিত করন বিষয়ক কর্মশালা অনষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ সেন্টার ফর ক্লাইমেট চেন্স ইভাইরমেন্টাল রিসার্জ ঢাকা ও পৌরশহর ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে পৌরসভা সম্মেলন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
কর্মশালার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিস’র ফেলো ড.নিজামউদ্দিন, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম মোসারেফ হোসেন মিন্টু, রজিনা আক্তার ,ব্যবসায়ী হীরা হাওলাদার স্বপন, সালাম বিশ্বাস, মহিউদ্দিন মিলন প্রমুখ।
বার্তাবাজার/এস.আর