আলফাডাঙ্গায় মশক নিধনে ফগার মেশিন উদ্বোধন

সারাদেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় ফরিদপুরের আলফাডাঙ্গায় মশক নিধনে ফগার মেশিন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১আগস্ট) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুর রহমান (সাইফার)।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন ও সাবেক ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরের আশেপাশে, আবাসিক ভবন,ভূমি অফিস,হাসপাতাল চত্বরের ড্রেন, নালা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশার উপদ্রপ ধ্বংশে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হয়েছে।

এসময় পৌর মেয়র সাইফুর রহমান বার্তা বাজারকে জানান, সারাদেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে।এ কারনে ডেঙ্গু রোগ মোকাবেলায় ও পৌরসভার নাগরিকদের ডেঙ্গু মুক্ত রাখতে আলফাডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে আজ থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হচ্ছে।

এ ছাড়াও যে সব স্থানে পানি জমে আছে সেখানে স্প্রে করা হচ্ছে।পর্যায়ক্রমে পৌরসভার সকল এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ পৌর মেয়র।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর