নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকর করার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ।

বুধবার (২১ আগষ্ট) বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু চত্তরে আলোচনা সভায় মিলিত হন। সেখানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নারী সাংসদ রাবেয়া আলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড আল মাসুদ আলাল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও শান্তনা চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ওই চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেসে বক্তারা বলেন, ২০০৪ সালে ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী সমাবেসে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়। আহত হয় কয়েকশ নিতাকর্মী। তারা, ওইদিনের ঘটনায় জড়িত দোষি ব্যক্তিদের গ্রেফতার ও ঘৃণ্য ওই হামলা ও হত্যাকা-ের প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর